1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বিদ্যুৎ উৎপাদন, নিজস্ব ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ, বিদ্যুৎ সাশ্রয় এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বরিশালের গৌরনদীতে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গৌরনদী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ. হালিম খান এর সভাপতিত্বে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম (জহির), গৌরনদীর প্রেসক্লাবে সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান (মনির) সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক মোশারফ হোসেন ও লিটন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচি নিয়েছে। বর্তমানে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার ব্যবস্থা রয়েছে। এ সুবিধা ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

সভায় বিদ্যুৎ সাশ্রয়, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঠিক ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসার ঘটলে একদিকে বিদ্যুতের ওপর চাপ কমবে, অন্যদিকে সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ পাবেন। সরকারি নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক প্রথমে নিজের প্রয়োজনের বিদ্যুৎ ব্যবহার করেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com