
মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ- মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সিরাজগঞ্জ র্যাব -১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেকশনা।
৩১ জুলাই ২০২৪ ইং রাত্রী ০০.৩ ঘটিকায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২’র সদর কোম্পানি ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ- ১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী মোবার আলী, সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ০২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।