1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের নড়াগাতীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত দুইজন গ্রেপ্তার, বেরিয়ে এলো একাধিক মামলার তথ্য - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত দুইজন গ্রেপ্তার, বেরিয়ে এলো একাধিক মামলার তথ্য

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া গ্রামের দুই বাসিন্দা—মিলন লাকী মীর (৪৬) ও আবু হুরায়রা তালুকদার ওরফে আবু তালুকদার (৩০)-কে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার তথ্যও সামনে এসেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম (ওসি) জানান, গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকাভুক্ত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা চলমান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ৪মে রাত সাড়ে তিনটার সময় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মতো অভিযোগে একাধিক মামলা নথিভুক্ত রয়েছে।

মিলন লাকী মীর, পিতা আশরাফ আলী মীর, তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকার সাভার থানায় ২০২৩ সালের ১৩ মে দায়ের হওয়া এফআইআর নং-৫০ (জি আর নং-৩৭০) মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৪২/৩২৩/৩২৫/ ৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০২১ সালে খুলনার তেরখাদা থানায় ৩১৬ ধারায় মামলা, ২০২০ সালে নড়াগাতী থানায় ৪৫৮/৩৮০/৩৮২ ধারায় মামলা, ২০১৬ সালে একাধিক মামলায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ ও ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগ এবং ২০১১ সালে হত্যা (৩০২/৩৪) ও বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, আবু হুরায়রা তালুকদার (পিতা টিপু তালুকদার)-এর বিরুদ্ধেও ২০১৪ সালে নড়াগাতী থানায় দণ্ডবিধির-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের হয়। এছাড়া ২০১৫ সালে একই থানায় অস্ত্র আইনের ১৯(৪) ধারায় একটি মামলা এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় আরেকটি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটি বিচারাধীন এবং কিছু মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com