1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র‍্যাব-১২'র অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:২৮|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীব এলাকা থেকে ৫টি চোরাই মোটরসাইকেল সহ সংঘবদ্ধ চোর চক্রের ২ জন সক্রিয় সদস্য আটক।

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম,এর দিকনির্দেশনায়

১৬ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকাল ৫.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন পাগলা গ্রামস্থ মোঃ আজাহার আলী (৬৫) এর বসত বাড়ীর পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যান্ডের চোরাইকৃত ০৫টি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-আকনাদিঘি, থানা- সিরাজগঞ্জ সদর ও মোঃ জাহাঙ্গীর হোসেন (২৫), পিতা-রতন আলী সরকার, সাং-পাগলা, থানা-উল্লাপাড়া, উভয় জেলা- সিরাজগঞ্জ।

জানা যায় যে, আসামিদ্বয় পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। পরবর্তীতে তারা মোটর সাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রয় করতো।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com