1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:২০|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

রামপালে সাংবাদিকদের সাথে ছাত্রশিবিরের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল প্রতিনিধিঃ- 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রামপাল উপজেলার ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রামপাল উপজেলার মডেল মসজিদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহমেদ আবদুল্লাহ।সভা সঞ্চালনা করেন জেলা মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাবেক থানা সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ,আইনশৃঙ্খলার বিভিন্ন চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন।এ সময় গুজব ও অপপ্রচার রোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এইসময় আরও বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে জন্য ছাত্রশিবির ও সংবাদমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রামপাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী,প্রেস ক্লাব রামপালের আহব্বায়ক মোঃ মোতাহের মল্লিক,সদস্য সচিব মোঃ মেহেদী হাসান,এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সুজন মজুমদার, রামপাল প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক মোঃ আরিফ গজনবী,রামপাল প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ সাগর আহমেদ,ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল আহমেদ,প্রেস ক্লাব রামপালের সদস্য লাইলা বেগম,রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ, মোঃ তায়েব নূর,আরাফাত হোসেন সবুজ সহ প্রমুখ।

সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ছাত্রশিবিরের এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com