1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চিকিৎসক হয়েও শিল্পী, নিজের হাতে গড়লেন কালীমন্দির ও প্রতিমা রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর জয়জয়কার, একাধিক বিভাগে সেরাদের তালিকায় প্রতিযোগীরা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত  অ্যাডহক কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর ( সোমবার) উপজেলার পেড়িখালী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সমীরন কুমার সাহার সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক অমিত কুমার সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মোতাহার আলী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আবু হায়াত শেখ, শিক্ষক প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন সরদার প্রমুখ।

এ সময়ে উপস্থিত ছিলেন ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এসময় বক্তব্যে প্রধান অতিথি বলেন বিদ্যালয়ের  উন্নয়নে আশেপাশের লোকজন  শিক্ষক সহ সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবো, আমাদের মন্ত্রী মহোদয়ের লক্ষ্য রামপাল মোংলা এর উন্নয়ন করা তার অনুসারী হিসেবে আমাদেরও দায়িত্ব উন্নয়নকে বেগবান করা তাই এই বিদ্যালয়ের যে সব  উন্নয়নমূলক কাজ প্রয়োজন সব তালিকাবন্ধ করবেন আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো উন্নয়ন করার। সেই সাথে আমি কথা দিচ্ছি আমার দ্বারা কোন অন্যায় হবেনা এবং আমিও এই বিদ্যালয়ে কাউকে অন্যায় করতে দিবোনা আমার শিক্ষার্থী ভাই বোন যারা আছো সবাই মন দিয়ে লেখাপড়া করবা এবং বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবা , ভালো মানুষ হয়ে গড়ে ওঠো এটাই আমার চাওয়া তোমাদের কাছে । সেই সাথে কোন অবস্থাতেই মাদকের ধরে কাছে ও যাওয়া যাবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com