
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-
দেশের দক্ষিণাঞ্চলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেরা নির্বাচনি আসন বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর জনসভা হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে ।
০৯ নভেম্বর (রবিবার) উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকার বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন এর সভাপতিত্বে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার।
এসময়, আরো বক্তব্য রাখেন উপজেলা বি এন পি এর যুগ্ম আহ্বায়ক ফকির শাহাদাত হোসেন, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, প্রমুখ
এ সময় উপস্থিত ছিলেন রামপাল,মোংলা ও ফকিরহাট উপজেলা থেকে আগত উপজেলা,
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত হাজার হাজার নেতাকর্মী এসময় প্রায় পাঁচ হাজার নেতাকর্মী , ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে, কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন বিগত সরকারের সময়ে আমাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে ।মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাবাস ভোগ করতে হয়েছে, সীমাহীন নির্যাতন সহ্য করে ও নিজের দল, মত, দলের প্রতি ভালোবাসা থেকে পিছুপা হইনি।
দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছি শহীদ জিয়ার আদর্শকে ধরে রেখে সেই থেকে পড়ে আছি, আমি দলের স্বার্থে কাজ করি নিজের স্বার্থে নয়।
আমি উড়ে এসে জুড়ে বসিনাই। আমাকে যদি বি এন পি থেকে এই আসনের জন্য মনোনীত করা হয় তাহলে যেমন দলের স্বার্থে কাজ করে যাবো এ অঞ্চলের মানুষের পাশে থাকবো তেমনি যদি মনোনয়ন নাও দেওয়া হয় তবুও একই মনোভাব নিয়ে কাজ করে যাবো কারণ আমি বিএনপি কে ভালোবাসি মনোনয়নকে নয়।