1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার

রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

সামাজিক অনিয়ম, অসংগতি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটের রামপালে প্রদর্শিত হয়েছে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’।

রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা তরিকুল ইসলাম শোভনের উদ্যোগে এ নাটকের আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ নাটক প্রদর্শনীতে সমাজের বিভিন্ন অসংগতি, সামাজিক অবক্ষয় রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরা হয়। নাটকের বিভিন্ন দৃশ্য ও সংলাপের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফকির আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সিনিয়র সহসভাপতি মল্লিক আলমগীর, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোতালেব শেখ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ শেখ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলাইমান মল্লিকসহ ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

আয়োজকরা জানান, শুধু বিনোদন নয়, নাটকের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও অপরাধের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এদিকে, সামাজিক সচেতনতা তৈরিতে ছাত্রনেতা মোল্লা তরিকুল ইসলাম শোভনের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের আয়োজন সামাজিক অবক্ষয় রোধ ও তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com