1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে এতিম ও অসহায়দের মাঝে কৃষিবিদ শামীম'র পোশাক বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৫৬|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন

রামপালে এতিম ও অসহায়দের মাঝে কৃষিবিদ শামীম’র পোশাক বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে সমাজের অসহায় দরিদ্র নারী-পুরুষ ও এতিমদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার(৯ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলা মহিলা দলের আয়োজনে উপজেলার শরাফপুর কারামতিয়া মাদ্রাসা মাঠে এ পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে পোশাক তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার ওজিয়ার রহমান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বেগম, বিএনপি নেতা সৈয়দ কুদরতি ইলাহী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি লুৎফুন্নাহার।

এসময় উপস্থিত ৫ শতাধিক অসহায় নারী পুরুষকে পোশাক বিতরণ ও ১শত এতিম শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে অন্যায়-অত্যাচার, অনিয়ম দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি গণমানুষের দল। কেউ অতিউৎসাহী হয়ে অন্যায়ের সাথে জড়াবেন না। সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com