1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাবিতে নারী অগ্রযাত্রা ও জুলাই আন্দোলন স্মরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

রাবিতে নারী অগ্রযাত্রা ও জুলাই আন্দোলন স্মরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী অগ্রযাত্রা ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার (১৪ জুলাই ২০২৫) সকালে এ আয়োজন করা হয়।

সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সিনেট ভবনে শুরু হয় আলোচনা সভা, যেখানে প্রায় ৪০০–৫০০ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইফতিখারুল আলম মাসউদ।

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসী ও অগ্রণী ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য উদাহরণ। তারা বলেন, আজকের বাংলাদেশেও নারীরা শিক্ষা, প্রশাসন, অর্থনীতি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখাচ্ছেন, যা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করছে। বক্তারা আরও জানান, নারী ক্ষমতায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

আলোচনা শেষে বক্তারা নারীর প্রতি শ্রদ্ধা ও সমতার চেতনা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com