1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা। বুধবার সকালে তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পরে প্রতিনিধিদলটি কাটাখালী থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রাজশাহী জেলা প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন বাদশা বলেন, “হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য লালন শেখের স্ত্রী ফরিদা খাতুনকে নৃশংস ও অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে লালন শেখ ও তার পরিবারের পাশে আমরা সবসময় থাকব।”

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গ্রাম পুলিশ সদস্য কৃষ্ণধন চৌধুরী, রংপুর জেলার গ্রাম পুলিশ সদস্য মনোরঞ্জন এবং রাজশাহীর পবা উপজেলার গ্রাম পুলিশ সদস্য আনোয়ার হোসেনসহ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com