1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন। 

মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ-

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদার চর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় মোঃ সবুজ গাজী ও ইমরান গাজী নামের দুই যুবককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মোঃ মাহফুজ, মোঃ বেল্লাল বেপারী, সাগর খান, মোঃ শাইন হাওলাদার ও মোঃ রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বর্বরোচিত হামলা চালায়। বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের তালুকদার চর এলাকায় মাহফুজ, বেল্লাল খান, সাগর খান, শাহিন হাওলাদার ও রুবেলসহ একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি এবং সর্বনাশা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে দেখে স্থানীয় সচেতন যুবক মোঃ সবুজ গাজী ও মোঃ ইমরান গাজী এর তীব্র প্রতিবাদ জানান। তারা মাদক সিন্ডিকেটের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করায় ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতার জেরে গত ১৬ মে শনিবার সকাল ৯ টার সময় বরিশালের উদ্দেশ্যে ট্রাক্টর মেশিন কেনার জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তালুকদার চর থেকে রওনা হন মোঃ সবুজ গাজী ও মোঃ ইমরান গাজী ইতিমধ্যে লাহারহাট মাছ ঘাটে ওত পেতে থাকা মাদক ব্যবসায়ী মাহফুজ, রুবেল ও তাদের সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আচমকা সবুজ ও ইমরানের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা অত্যন্ত নৃশংসভাবে তাদের এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা সবুজ গাজী ও ইমরান গাজীকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে এই নৃশংস হামলার ঘটনার পর থেকে তালুকদার চর এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, মাহফুজ ও রুবেল মাদক ব্যবসার মাধ্যমে এলাকার পরিবেশ বিষাক্ত করে তুলেছে। তাদের বিরুদ্ধে কথা বললেই সাধারণ মানুষকে এভাবে হামলার শিকার হতে হয়।

এই ঘটনার পর স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী ও হামলাকারী মাহফুজ ও রুবেলসহ জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com