1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মেধা এবং যোগ্যতারভিত্তিতে নড়াইলে ১৮জন পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পেয়েছে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৫৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি

মেধা এবং যোগ্যতারভিত্তিতে নড়াইলে ১৮জন পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পেয়েছে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নড়াইলে ১৮জন পুলিশ কনষ্টেবল পদে চাকুরি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১৪ মার্চ) বেলা ১১ টায় জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান ।

নড়াইল জেলায় জানুয়ারি-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের জন্য প্রাথমিকভাবে মোট ৮১১ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই এবং মাঠ পরীক্ষা সম্পন্ন করে ২০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১০২ জন প্রার্থী কৃতকার্য হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল ১৩ মার্চ (বুধবার) নড়াইল জেলা পুলিশ লাইনস্ মাঠের ড্রিল শেডে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারী মোট ১৮ জন উত্তীর্ণ হয়।

এর মধ্যে সাধারণ কোটা (পুরুষ)- ০৮ জন; সাধারণ কোটা (নারী)- ০৩ জন; মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ)- ০৫ জন এবং পুলিশ পোষ্য কোটা (পুরুষ)- ০২ জন।

১৪ মার্চ (বৃহস্পতিবার) উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে ১৫ জন পুরুষ ও ০৩ জন নারীসহ মোট ১৮ জনকে প্রাথমিকভাবে মনোনয়ন করা হয় । এছাড়া সাধারণ ও বিভিন্ন কোটায় ০৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করলে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাঃ মেহেদী হাসান মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন “সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তোমরা উত্তীর্ণ হয়েছো”। তিনি অকৃতকার্যদের হতাশ না হয়ে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়ে।পরবর্তীতে নির্বাচিত প্রার্থীগণের অভিভাবকগণও তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকগণ সম্পূর্ণ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সন্তানরা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ শহীদুজ্জামান, আরও আই, নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com