1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়"জনমনে আতঙ্ক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৪৪|
সংবাদ শিরোনামঃ
ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা ভাঙ্গাবিলে অবৈধ মাছ চাষের অভিযোগ: কবরস্থান ও বসতভিটার ক্ষতি, ইউএনওর হস্তক্ষেপ কামনা,, কালিয়ায় জাতীয় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেবীগঞ্জে আগামীকাল যথাসময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি, এইচএসসি (বিএমটি) ভোকেশনাল পরীক্ষা,, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ সরদার আর নেই মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার নকল সিগারেট, কাভার ভ্যান জব্দ সহ আটক- ৩ মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২

মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান/নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে রান্নাঘরের পাশের একটি ড্রামে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় পশ্চিম কমলাপুর এলাকার সাইদুল কাজীর ছেলে মিরাজুল কাজীর বসত ঘরের পাশের রান্নাঘরে রাখা একটি ড্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মিরাজুল কাজীর স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আকস্মিক বিস্ফোরণের শব্দে তিনি আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। বিস্ফোরণের সময় মিরাজুল কাজী তার বসত ঘরের ভেতরে ছিলেন। শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার পরপরই বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আলামত মিরাজুল কাজী ও তার লোকজনে দ্রুত সরিয়ে ফেলার চেষ্টা করেন এবং পানি দিয়ে স্থানটি ধুয়ে পরিষ্কার করা হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পান।

খবর পেয়ে মাদারীপুর জেলা পুলিশ ও ডাসার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কিছু আলামত যার মধ্যে পোড়া জালের অংশ টেপ ডেরামসহ বিভিন্ন বস্তু সংগ্রহ করে পরীক্ষার জন্য জব্দ করে।

এবিষয়ে ডাসার থানা তদন্তকারী কর্মকর্তা জানান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত আরও সহজ হবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com