1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ পরিচয়ের অভিযোগে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ

মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন,বাজারের পরিবেশ সুন্দর রাখুন,আমাদের বাজার,আমরাই রাখব পরিষ্কার’এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে পালিত হলো ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’।

বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঐতিহ্যবাহী টুবিয়া বাজার প্রাঙ্গণে বাজারের ব্যবসায়ী,বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান দর্জী। তিনি বাজারের পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবসময় ব্যবসায়ীদের পাশে থাকার কথা জানান।

এসময় গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে ও টুবিয়া বাজারের ইজারাদার সাংবাদিক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায়,আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা,

স্থানীয় ব্যবসায়ী আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির ও এনামুল মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি থেকে উপস্থিত সকলে টুবিয়া বাজারকে সবসময় প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com