1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৪৫|
সংবাদ শিরোনামঃ
লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ, বিআরটিসি (BRTC) বাস চালুর দাবিতে এলাকাবাসীর আকুতি দেবীগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত,, প্রেমিকাকে বাসায় ডেকে নিয়ে হত্যা, পলাতক প্রেমিক গ্রেফতার। মাদারীপুরের ডাসারে খাল খনন প্রকল্প পরিদর্শন করেন”এমপি আনিসুর রহমান তালুকদার খোকন”

মাদারীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের ডাসারে পবিত্র মাহে রমজান উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় ডাসার ও কালকিনি উপজেলা কমিটির আয়োজনে উপজেলার পাথুরিয়ারপার বাজারে মীর সেকান্দার আলী মার্কেটের ২ য় তালায় এনা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তিনি বলেন,আপনাদের এই সংগঠনটি দেখে আমি অনেক আনন্দিত হয়েছি, আপনারা আপনাদের সুবিধা অসুবিধার বিষয়ে আমাকে জানাতে পারেন। আপনারা যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আছেন আপনারা যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আইনগতভাবে আমি আপনাদের পাশে থাকবো।

এসময় মাদারীপুরের ডাসার উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট খান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম আলী আকন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদ খান,এছাড়াও উপস্থিত ছিলেন কালকিনি পৌর বিএনপির সাবেক সভাপতি মিজান বেপারী,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির হোসেন,সিনিয়র ওয়ারেন্ট অফিসার হান্নান কবিরাজ, কালকিনি উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমানসহ কালকিনি ও ডাসার উপজেলার সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com