1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:৩৯|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী নগরীতে জমি দখলে বেড়া দিলেন বিএনপি নেতার ভাই দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত,, ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জ পৌরসভায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধিঃ-মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বেরীবাঁধের উপর অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (২২), মো. সুমন (২১) ও মো. শান্ত বেপারী (১৮)কে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃত মো. আরিফ হোসেন (২২) মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর সওদাগর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে, মো. সুমন (২১) একই গ্রামের সফিক মিয়ার ছেলে অপর আটককৃত মাদক ব্যবসায়ী মো. শান্ত বেপারী (১৮) উত্তর শিকিরচর সওদাগর বাড়ির মো. রিপন বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার সূত্রে জানা যায়, তারা দুজনই সক্রিয় মাদক ব্যবসায়ী। আটককৃতরা বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদক (গাঁজা) সংগ্রহ করে অত্র থানার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত বিক্রি করে আসছিলো। আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, চাঁদপুর জেলা তথা মতলব উত্তর থানাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ থানা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com