1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বুধবার থেকে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু,,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:১৭|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার

বুধবার থেকে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু,,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবু সালেহ মো. লিটন জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিজয় সুনিশ্চিত করতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ি আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

যদিও বরিশাল-১ আসনের বর্তমান এমপি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় ফুর্বে থেকেই আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু হলেও তফসিল ঘোষণার পরে বিশেষ সাংগঠনিক সভার মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ওই সভায় আসন্ন নির্বাচনে দলের নেতা-কর্মীদের কর্মকৌশল প্রণয়নেরে পাশপাশি করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করা হবে।

সভায় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত দলের সিদ্ধান্ত অনুযায়ি ৬ ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় বাকাল ইউনিয়নের কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিহার ইউনিয়নের বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ মাঠে, ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় গৈলা ইউনিয়নের গৈলা শিশু নিকেতন মাঠে, ৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং ১০ ডিসেম্বর রবিবার বিকেল তিনটায় বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যারয় মাঠে দলের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com