1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের ডাকচিৎকার শুনে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করেন।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামের রাজ্জাকের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—ওয়াসীম খান (৪৫), পিতা আব্দুল গফুর খান; মোহাম্মদ জসিম খান (৪২), পিতা আব্দুল গফুর খান এবং মনি (৩৫), পিতা দিলীপ ফলিয়া। আহতদের মধ্যে ওয়াসীম খানের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

আহতদের অভিযোগ, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাটি হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে আলী হোসেন খান (৫৫), পিতা মৃত হেলাল উদ্দিন খান; আলামিন খান (৩৫), পিতা মৃত মরণ খান; নয়ন মোল্লা (২৩), পিতা অজ্ঞাত এবং হাবিব খান (৫৬), পিতা মৃত জয়নুদ্দিন খানের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা জানান, হামলার সময় আহতদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ মামলা গ্রহণের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com