1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া বাজার এলাকায় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত ও খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাটাজোড় বাজার থেকে সরিকলগামী সড়কের প্রবেশমুখে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কটি প্রশস্ত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে বাটাজোড় এলাকায় মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মিত একটি লোহার সিঁড়ি অপসারণ করা হয়। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আরোপ এবং সংশ্লিষ্টদের স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, বাজারসংলগ্ন খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় খালটির অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রমও শুরু হয়েছে। খালের প্রবাহ পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, বাটাজোড় ইউনিয়ন পরিষদ এবং খননকাজে নিয়োজিত শ্রমিকরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে সরকারি জায়গা ও জলাশয় দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com