1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

এ,এস,মামুন, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা, অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএনডিপি ও ইউএনএফপিএর আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৭ নভেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। বিশেষ করে মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) বাস্তবায়ন, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।জবাবে কান্নি উইগ্নারাজা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যাগত তথ্য সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

এ সময় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরে সোয়োলতুয়া বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটির বিভিন্ন উদ্যোগের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকগুলোতে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পায়। সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে ইউএনডিপি ও ইউএনএফপিএর চলমান কর্মসূচিগুলো আরও সময়োপযোগী করার প্রস্তাব দেন জহির উদ্দিন স্বপন।

তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে উভয় সংস্থার প্রতিনিধিরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ জাতিসংঘের উভয় সংস্থা এবং বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com