1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে দিনেদুপুরে দুই বাসায় দুর্ধর্ষ চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে দিনেদুপুরে দুই বাসায় দুর্ধর্ষ চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৫৯১ বার পড়া হয়েছে

বরিশাল নগরের হাসপাতালরোড সংলগ্ন এলাকার একটি বহুতল ভবনের দুটি ফ্লাট বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ আগষ্ট) দুপুরে দরজার তালা ভেঙ্গে হাসপাতালরোড সংলগ্ন সমাজকল্যান গলির জব্বার ভিলার দুটি ফ্লাটে এ চুরির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

ভবনটির ৬ষ্ঠ তলার বাসিন্দা জেসন পলাশ বিশ্বাস বলেন, সকাল ১০ টার মধ্যে আমাদের বাসার সবাই যে যার কর্মস্থলে চলে যায়। বেলা পৌনে তিনটার দিকে ছোট ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখতে পান ফ্লাটের প্রধান দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে পুরো বাসা লণ্ডভন্ড অবস্থায় দেখতে পান। পরে চুরির বিষয় বুঝতে পেরে আমাদের ও থানা পুলিশকে জানান।

তিনি বলেন, বাসায় থাকা জমি বিক্রির নগদ দেড়লাখ টাকা, ২ ভড়ির মতো স্বর্ণালংকার কিছু দামি ঘরিসহ মূল্যবান মালামাল খোয়া গেছে এ ঘটনায়।

এদিকে এরআগে একই ভবনের চারতলার ইসমাইল হোসেনের বাসার দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান তার ছেলে। বেলা ১২ টার দিকে সে স্কুল থেকে এসে বিষয়টি দেখতে পায়। আর সে যখন নীচতলা থেকে ওপরের দিকে উঠছিলো তখন অপরিচিতো দুজন ব্যক্তিকে নেমেও যেতে দেখেন। তবে তখন কিছুই বুঝতে পারেনি।

পরে ভেতরে ঢুকে একইভাবে তছনছ করা অবস্থায় বাসা দেখতে পেয়ে স্বজনদের জানায়।

বাবুগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ইসমাইল হোসেন জানান, তার একটি মোবাইল, নগদ কিছু টাকাসহ মূল্যবান মালামালের সন্ধান পাচ্ছেন না এ ঘটনার পর।

এদিকে এ ঘটনার পর বগুরা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com