1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল -১ আসনে জমজমাট নির্বাচনী লড়াই! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল -১ আসনে জমজমাট নির্বাচনী লড়াই!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল -১ আসনে বইছে উৎসবের হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই এই নির্বাচনী এলাকার শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট, হাট-বাজার আর পাড়া-মহল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫- জন প্রার্থী। তারা হলেন জহির উদ্দিন স্বপন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ধানের শীষ ,ইঞ্জিনিয়ার আবদুস সোবহান (স্বতন্ত্র প্রার্থী) ফুটবল, মাওলানা কামরুল ইসলাম খাঁন (বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, সেরনিয়াবাত সেকেন্দার আলী (জাতীয় পার্টি) বাই সাইকেল ও রাসেল সরদার মেহেদি (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক নিয়ে।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ভিবিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, হাট-বাজারসহ রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে প্রার্থীদের সাদা-কালো পোস্টার। মাইকের আওয়াজে মুখরিত চারপাশ। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জহির উদ্দিন স্বপন’কে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহসহ প্রচার প্রচারণা করছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থী-সমর্থকরাও আছেন ভোটের মাঠে ও ব্যস্ত সময় পার করছেন।

সাধারণ ভোটাররা বলছেন, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার দীর্ঘদিনের নদী ভাঙন, মাদক এবং কৃষি আবাদি ফসলে খালে পানি সমস্যা সমাধান এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন। তরুণ ভোটারদের মধ্যে প্রযুক্তি ও শিক্ষার আধুনিকায়ন নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে।

গৌরনদী উপজেলার এক প্রবীণ ভোটার বলেন, “আমরা চাই শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিতে। যে প্রার্থী আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন, তাকেই আমরা বেছে নেব।”

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এ আসনে বেশ কিছু কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও আর্মির পাশাপাশি বিজিবি সদস্যরাও নিয়মিত টহলে রয়েছেন। ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী মাঠের বর্তমান সমীকরণ বলছে, জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের মধ্যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে, তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, বরিশাল -১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com