1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরগুনায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেপ্তার বরগুনায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

বরগুনায় ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম, বরগুনা প্রতিনিধিঃ-

মাদকবিরোধী বিশেষ অভিযানে বরগুনায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বরগুনা সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়।

অভিযানের সময় বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের বসতঘরের সামনে বরগুনা- বাঁশবুনিয়া পাকা সড়কের ওপর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হোসেন বরগুনা জেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মাইঠা এলাকার মোঃ আলম মল্লিকের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com