1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার” জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা দেশ ও জনগনের শত্রু, এবং সরকারের শত্রু.. তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সরঞ্জাম উদ্ধার মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আগৈলঝাড়ায় দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ ‌গৌরনদীতে সবুজায়নের দিন: বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় এক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ডোনার এইচ এম রফিকুল ইসলাম কাজল। তিনি শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিভাবকরাও বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com