1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:১৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সরদারপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ওমর ইবনে খত্তাব (রা:) কওমি মাদ্রাসায় ১৬ জানুয়ারী মঙ্গলবার ~ ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের চকলেট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরে নতুন ক্লাসে অংশগ্রহণ করতে আসে শিক্ষার্থীরা ।শিক্ষার্থীদের সঙ্গে আসে তাদের অভিভাবকেরা ও।

সকাল ১০টায় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব সরদার ইসরাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান এর উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব এবং গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী রশীদ আহমদ (দা: বা:) মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সরদার কাওসার আলী, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জামিয়া ইসলামিয়া ইবনে খত্তাব (রা:) কওমি মাদ্রাসার মুহতামিম শেখ আশরাফুল করিম, ব্রহ্মগাতী দক্ষিণপাড়া জামে মসজিদ এর খতিব ও উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফেজ একরামুল হোসেন, সুতীরকুল বাজার মসজিদের খতিব মাওলানা ফেরদাউস, স্টার ২ নাম্বার গেটের মাস্টার মোঃ সোহেলসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট সোনামণি ছাত্র-ছাত্রীবৃন্দ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ, নাথ ও গজল পরিবেশন করে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার সোহেল , হাফেজ একরামুল হোসেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, মাদ্রাসার মুহতামিম শেখ আশরাফুল করিম, বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ মুরাদ, শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী রশীদ আহমদ এবং প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমানসহ আরও অনেকে।

প্রতিটি মানুষের জীবনে কিছু স্মৃতি থাকে যার কিছুটা ভোলা গেলেও এমন কিছু স্মৃতি থাকে যা এতটাই গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শী যা কখনোই ভোলা যায় না।

মাদ্রাসা বা স্কুল জীবনের প্রথম দিনটি প্রতিটি মানুষের জীবনে তেমনি একটি ঘটনা।

জামিয়া ইসলামিয়া ইবনে খত্তাব (রা:) কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ ২০২৪ সালের নতুন বছরের প্রথম ক্লাস।

তাই এই দিনটি হয়তো এই মাদ্রাসার নতুন শিক্ষার্থীদের জীবনে হয়ে থাকবে একটি স্মরণীয় ঘটনা।

অজানাকে জানা এবং নতুন কিছু শেখার মধ্য দিয়ে এই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম দিনের মতো প্রতিটি দিনই হয়ে উঠুক আনন্দময় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী এমনই প্রত্যাশা সকলের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com