1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির মামলায় আটক-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৮:৩৬|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির মামলায় আটক-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সরকারি স্পিডবোট চুরির ঘটনায় মামলা দায়ের করার পরে সুরেশ নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) নলছিটি থানায় চুরির ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আটক সুরেশ পিতার নাম ধ্বনিরাম বললেও তার কোন ঠিকানা পাওয়া যায়নি।

জানা গেছে, নলছিটি উপজেলা পরিষদের ব্যবহৃত একটি স্পিডবোট পৌরসভার মল্লিকপুর এলাকার খালের ভেতর নোঙ্গর করা ছিল। ৩ সেপ্টম্বর রবিবার দুপুরের দিকে সুরেশ বোটটির নোঙর খুলে নদীর ভিতর নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পায়। তারা বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরেশকে বোটসহ আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, সরকারি স্পিডবোট চুরির মামলায় সুরেশকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com