1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা চলবে। মেলায় সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই মেলায় স্থান পেয়েছে। এসব বই ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

মেলার প্রথম দিনেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, পাঁচ দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহ সৃষ্টি হবে।

এদিকে, বইমেলা উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শিশু থেকে উন্মুক্ত পর্যায়ে চারটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি গ্রুপে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com