1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন

নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৩ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে (বালক) সদর উপজেলার জঙ্গলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে (বালিকা) সদর উপজেলার দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

সোমাবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালক) জঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে কালিয়া উপজেলার পাঁচকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) নড়াইল সদর উপজেলারর দক্ষিণ বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১-০ গোলের ব্যবধানে লোহাগড়া চর-দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় জেলার ৩টি উপজেলা থেকে বিজয়ী বঙ্গবন্ধু গোল্ডকাপে (বালক) ৩টি ও বঙ্গমাতা গোল্ডকাপে (বালিকা) ৩টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহন করে।খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমূখ। এর আগে সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com