1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে প্রধানাবাদ দাখিল মাদরাসা ক্লাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:২৭|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

দেবীগঞ্জে প্রধানাবাদ দাখিল মাদরাসা ক্লাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জের প্রধানাবাদ ছালেহীয়া দাখিল মাদরাসা। ক্লাশ ফাঁকি দেন শিক্ষকেরা। প্রায় প্রতিদিনই মাদরাসা ছুটি হয় দুপুরে।

গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। স্থানীয় লোকজন জানান, প্রায় প্রতিদিনই মাদরাসা দুপুর ১২ টা বা ১টার সময় ছুটি দিয়ে দেন। মাদরাসার সাথে মসজিদ থাকলেও শিক্ষকেরা নামাজ না পড়েই ছুটি দিয়ে চলে যান বললেন মাদরাসার মুয়াজ্জিন।

তবে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আনোয়ারুল ইসলাম দুপুরে মাসরাসা ছুটি দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আজকে পরীক্ষা ছিল। পরীক্ষা ১ টার সময় শেষ হওয়ায় মাদরাসা ছুটি দেয়া হয়েছে। স্থানীয় বলেন, মাদরাসার অফিস সহকারি আব্দুল মালেক মাসে ৮/৯ দিন মাদরাসায় আসেন। মাদরাসায় এসে শিক্ষক হাজিরা খাতায় প্রতিদিনের স্বাক্ষরের ঘরে স্বাক্ষর দেন। তার স্ত্রী লালমনিরহাটে চাকুরি করার কারনে তিনিও লালমনিরহাটে অবস্থান করেন। মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম ও অফিস সহায়ক আব্দুল মালেক সম্পর্কে জামাই শ্বশুর। এজন্য আব্দুল মালেকের বিরুদ্ধে ব্যবস্থা নেননা সুপার আনোয়ারুল ইসলাম।

মাদরাসায় ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত কোন ক্লাশ হয়না। শ্রেনী কক্ষের সামনে খড় স্তুপ করে রাখা হয়েছে। বারান্দায় শ্যাওলা পড়ে গেছে। শ্রেনী কক্ষের তালায় মরিচা ধরে গেছে। দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই শ্রেনী কক্ষের তালা খোলা হয়না। মাদরাসার এবতেদায়ী প্রধান শিক্ষক নুরুল হক নিজামীর বক্তব্য জানার জন্য তাকে খোজ করেও পাওয়া যায়নি। মাদরাসা বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা বলেন, এবতেদায়ী শাখায় কোন ছাত্র ছাত্রী নাই। এজন্য ক্লাশ হয়না।

তারা আরও বলেন, এ মাদরাসায় ছেলে মেয়েদের পড়াশোনা করার কোন পরিবেশ নাই। শিক্ষকেরা দেরিতে আসেন আর দুপুরেই চলে যান। তারা এমনিতেই সরকারের বেতন ভাতা নেন। বেতনের টাকা হালাল করে নেননা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com