1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার মানবতার সেবায় নিবেদিত আরফানুল আলম প্রধান,, বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে হাসিনা (৩৫+) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় ধানখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা চিলাহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালাপাড়া বাজারে ‘ভাবির চায়ের দোকান’ নামে পরিচিত একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর শুক্রবার সকালে স্থানীয়রা দোলাবাড়ি এলাকার একটি ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দেবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।

নিহত হাসিনার স্বামীর নাম নুর রশিদ। তিনি চিলাহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে হাসিনার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা থাকলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “হাসিনা নামে এক নারীর মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com