1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে খেলার মাঠ দখলমুক্ত করতে, ইউএনও উপস্থিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

দেবীগঞ্জে খেলার মাঠ দখলমুক্ত করতে, ইউএনও উপস্থিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মনিরপাড় গ্রামে একমাত্র খেলার মাঠ দখল নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে নিরসন হয়েছে। উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দখলমুক্ত হয়ে পুনরায় খেলাধুলার জন্য উন্মুক্ত হয়েছে বহুল ব্যবহৃত খর খরিয়ার মাঠ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনিরপাড়সহ আশপাশের কয়েকটি গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র ভরসাস্থল ছিল এই মাঠটি। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল মাঠটি দখল করে নেয়। সরেজমিনে দেখা যায়, পুরো মাঠজুড়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং ভেতরে বালু ফেলে এর স্বাভাবিক ব্যবহার ব্যাহত করা হয়। ফলে মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, বহু বছর ধরে অর্পিত এই জমিটি স্থানীয়দের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মাঠটি দখল হয়ে যাওয়ায় শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার পাশাপাশি তারা মাদকাসক্তির মতো ঝুঁকির দিকে ধাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকাবাসীদের ভিডিও প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যেই ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনিক উদ্যোগে মাঠটি দখলমুক্ত করেন এবং এলাকাবাসীর জন্য উন্মুক্ত ঘোষণা দেন। তিনি জানান, ভবিষ্যতেও মাঠটি সকলের খেলাধুলার জন্য সংরক্ষিত থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com