
মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তোফাজ্জল আছিয়া প্রধান আই ভিশন সেন্টারের অর্থায়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ মে বুধবার সকাল ১০টা থেকে খুটামারা মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ কার্যক্রম চলছে।
আয়োজকরা জানান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
এ আয়োজনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা রয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, দেবীগঞ্জ থানা, আজাদ ভাই পরিষদ পঞ্চগড়, জেলা প্রশাসন পঞ্চগড়সহ সংশ্লিষ্টরা সম্পৃক্ত আছেন।
সংশ্লিষ্টরা সকলকে উক্ত ক্যাম্পে উপস্থিত থেকে ফ্রি সেবা গ্রহণের আহ্বান