1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ নড়াগাতীতে ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তাকিন আটক

ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার গৈলা বাজার সংলগ্ন টলঘর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে গৈলা বাজার সংলগ্ন টলঘর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সদস্যরা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বাজার কমিটি সম্মিলিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা স্থানটি পরিষ্কার করে পরিবেশকে বসবাস ও চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সংগঠনের সদস্যরা এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা যুবদল নেতা হেমায়েত তালুকদারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অভিযান চলাকালে স্থানীয়দেরও নিজেদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি উপজেলার পরিবেশও আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com