1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:

আসন্ন কাজীবাকাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ, প্রগতিশীল ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আফজাল হোসেন। তিনি প্রার্থিতা ঘোষণার পর থেকেই এলাকার সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন চেয়ে গণসংযোগ করেন।

​গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কাজীবাকাই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন এই তরুণ নেতা। এ সময় তাঁর সাথে দুই শতাধিক মোটরসাইকেলের একটি সুসজ্জিত শোভাযাত্রা যোগ দেয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর ও চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

আফজাল হোসেন ​স্বচ্ছ রাজনৈতিক ক্যারিয়ার ও নেতৃত্বে
​দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ছাত্র রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং কাজীবাকাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পল্টন থানা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই পরিচ্ছন্ন ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার স্থানীয় তরুণ সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

​আসুন আমরা সকলে মিলে চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত সুন্দর কাজীবাকাই ইউনিয়ন গড়ে তুলি”—এই স্লোগানকে সামনে রেখেই নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন তিনি।

​গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে মো. আফজাল হোসেন বলেন,​”দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার অবহেলিত মানুষের উন্নয়ন এবং একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

​স্থানীয় ভোটার ও তরুণ সমাজের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সচেতন মহলের মতে, তরুণ এই নেতার মাঠে নামায় কাজীবাকাই ইউপির নির্বাচনী হাওয়ায় এক নতুন ও গতিশীল মাত্রা যোগ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com