1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জীবন থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমি কারো হাতে দেব না"ড.শফিকুর রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, উজিরপুরের তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষর্থী আহত, আশংকাজনক একজনকে ঢাকায় প্রেরণ মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় ‎ ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ১৫ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জীবন থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমি কারো হাতে দেব না”ড.শফিকুর রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথ সভায়”ড.শফিকুর রহমান বলেন,“মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না। মানুষ ন্যায়বিচার পাবে। সাড়ে ১৫ বছর ধরে জাতি জিম্মি দশায় ছিল। দেশের সম্পদ বিদেশে পাচার হয়েছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সমাজে সুবিচার থাকবে এবং মানুষের সম্পদের ওপর কেউ হাত দিতে পারবে না।”

তিনি আরও বলেন,ইসলাম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, এটি সমস্ত সৃষ্টির জন্য। এটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত আইন, আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। হেদায়েত দেওয়া আল্লাহর হাতে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমরা বাংলাদেশকে ফুলের বাগানের মতো সুন্দর দেখতে চাই। জাতিকে হিংসা ও বিভেদ থেকে মুক্ত করে ঐক্যবদ্ধ করতে হবে।

দেশ থেকে দুর্নীতি মুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে ড. শফিকুর রহমান বলেন,আমাদের আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করার প্রয়োজন নেই। কোরআন হাতে নিয়ে আমরা এই দেশ গড়ার জন্য পথে নেমেছি। আমাদের জীবন থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জমিও কারও হাতে ছেড়ে দেব না।”

জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, তবে আল্লাহ আমাদের সেই ক্ষতি পূরণ করবেন।”

পথ সভায় সভাপতিত্ব করেন সদর থানা আমির হুমায়ুন কবির। এসময় আরো উপস্থিত ছিলেন অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুস সোবহান খান, বর্তমান জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com