1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগ মনোনীত প্রাথী আবুল হাসানাত আব্দুল্লাহ 'র পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র সংগ্রহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রাথী আবুল হাসানাত আব্দুল্লাহ ‘র পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না আগৈলঝাড়া পতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়ন সদস্য, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগহ করা হয়েছে। সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর কার্যালয় থেকে আবুল হাসানাত আবদুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর সিদ্দিক, বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল উপস্থিত ছিলেন।প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩০৪৩০৩জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১৭২৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩১৮৫২জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com