1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যাব-১২ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:০৩|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যাব-১২ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যার-১২, সিরাজগঞ্জ এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় রোবাস্ট পেট্রোল চালমান।

শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, জানায় শুক্রবার বিকেলে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এবং ভোটের পরবর্তী সময়েও ভোটের মাঠে দায়িত্ব পালন করবে র‍্যাব-১২। আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহনের দুই দিন আগে ভোট গ্রহনের দুই দিন পর পর্যন্ত নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে র‍্যাব-১২, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পিকআপ ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যাব-১২, সিরাজগঞ্জ এলাকায় রোবাস্ট পেট্রোলের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com