
এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক উপজেলার তিখাসার, টরকী চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় একজন মাদকসেবিকে হাতেনাতে আটক করা হয় এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে এরসাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রি স্পটে অভিযান পরিচালনার সময় একজন ব্যবসায়ী পালিয়ে গেলেও কার্যক্রমের সাথে জড়িত সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয় যার থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
আটকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ মাসের কারাদণ্ড ও ৩০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সার্কেল, গৌরনদী বরিশাল।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।