1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পূজা করতে গিয়ে দেখেন মন্দিরসহ প্রতিমা গায়েব। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

গৌরনদীতে পূজা করতে গিয়ে দেখেন মন্দিরসহ প্রতিমা গায়েব।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

সকালে রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে পূজার্চনা করতে গিয়ে দেখতে পান মন্দিরের ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই গ্রামের সরস্বতী দাস বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম।

দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।

তিনি আরো বলেন-রবিবার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে।

পরবর্তীতে পূজা করতে না পেরেই তিনি চলে আসেন। আজ সোমবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখেন ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাঁধা প্রদান করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে জানতে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com