1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

‎বরিশালের গৌরনদী উপজেলায় ইফতার ও নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাত ও এলোপাতাড়ি মারধরে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের স্বজনরা।

‎অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বাসুদেবপাড়া গ্রামের মো. মতিউল বেপারীর সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. সোহাগ বেপারীর কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার (২ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মতিউল বেপারী মসজিদ থেকে ইফতার ও নামাজ শেষে বাড়ি ফেরার পথে আঃ রব বেপারীর বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে সোহাগ বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার (মতিউল) পথরোধ করে হামলা করে। অভিযোগে বলা হয়, সোহাগ বেপারীর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মতিউল বেপারীর উপর অতর্কিত হামলা চালানো হয়। চাপাতির কোপে তিনি গুরুতর জখম হন। সোহাগের সহযোগীরা তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে।

‎মতিউল বেপারীর আর্তচিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই আমিনুল বেপারী। তাকেও রেহাই দেয়নি সন্ত্রাসীরা। অভিযোগে উল্লেখ করা হয়, আমিনুল বেপারীর বাম পায়ে গুরুতর আঘাত করা হয় এবং তাকেও নির্মমভাবে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে সন্ত্রাসীরা জনসম্মুখে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎বর্তমানে গুরুতর আহত মতিউল বেপারী ও আমিনুল বেপারী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় মতিউল বেপারীর ছোট ভাই জহিরুল বেপারী (২৫) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বাসুদেবপাড়া গ্রামের মো. সোহাগ বেপারী (৩৫), আঃ রব বেপারী (৬০) ও মো. শহীদুল বেপারী (৩৫)-এর নাম উল্লেখ করে লিখত অভিযোগ দায়ের করেছেন।

‎ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
‎গৌরনদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com