1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৯|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ,, কালকিনিতে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধু ধর্ষনের চেষ্টার অভিযোগ। গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত নড়াগাতীতে কবরস্থানে মাটি ভরাট শুরু, মানবিক কর্মযজ্ঞে প্রসংশায় ভাসছে মুলশ্রী যুবসমাজ পঞ্চগড়ে পুলিশ ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন পানিপাড়ায় দেশের প্রথম ও একমাত্র ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গৌরনদীতে আজকালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

“সূর্য যেমন উদীয়মান, আলো ছড়ায় ভুবনে—সাংবাদিকরাও তেমনি করে, কাজ করে যায় আনমনে।”

বরিশালের গৌরনদী উপজেলায় দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চড়ুই ভাতী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার গৌরনদী প্রতিনিধি আবদুস সালেক মামুন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন,
উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার, ডাঃ সমীর চাকলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

এসময় বক্তব্যে অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং আজকালের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com