
স্টাফ রিপোর্টার এ,এস,মামুনঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে বুধবার ১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকালে উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
এসময়ে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আকন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মৎস্য অফিসার আবুল বাসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির, উপজেলা প্রোগ্রামার মোঃ শহিদুল ইসলাম, সমবায় অফিসার আফসানা রাখী, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত,সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা,বাটাজোড় ইউপি চেয়ারম্যান আবদুল রব হাওলাদার, বার্থী ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার,চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,উপজেলা মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি সহ অন্যান্যরা।।