1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম

কৃষকের লাঙল আর মাঝির বৈঠা”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

কবি সাহিত্যিকঃ- যোজ্ঞ সেন, অনুভবের কথা লেখা মানুষঃ-

​অট্টালিকার ছায়া পড়ে না এই মেঠো আলপথের ধারে,
যেথা আকাশ মেশে মাটির গন্ধে— রোদে পোড়া হাহাকারে।

কৃষকের ওই লাঙল চিরে সোনার স্বপ্ন জাগে,
রবির আলোয় নবান্ন হাসে— শিশির-ভেজা আগে।

​শরৎবাবু কি দেখেছিলেন এমন কপাল-ঘাম?
আমি খুঁজি নিঝুম গাঁয়ের কাঙাল কৃষকের নাম।

কালজয়ী সব লেখায় ছিল যাদের যাতনার ইশারা,
নিঝুম গাঁয়ের মেঠো পথে আজও তারা দেয় সাড়া।

সেই বাংলার ঘাস-পাতা আর তপ্ত দুপুরের ধুলো,
মাঝির বৈঠায় উজান ঠেলে— বয়ে যায় দিনগুলো।

​রোদে পোড়া পিঠ, ফাটা এই মাটি— জীবনের আসল রূপ,
তপ্ত হাওয়ায় হাহাকার ওঠে, তবু পৃথিবী বড় নিশ্চুপ।

শ্রমিক যে জন রক্ত জল করে— গড়ে তোলে সব নীড়,
তারাই আড়ালে হারিয়ে যায়— দেখে না অট্টালিকার ভিড়।

​দেহ ছাড়া নেই তো কিছু— এ কথা তাদেরই সাজে,
যারা খুঁজে পায় পরম সুখ— মেহনতি সব কাজে।

নদীর স্রোতে মাঝির গান আর নবান্নের ওই ঘ্রাণ,
তারাই আসলে আগলে রেখেছে— এই ধরণীর প্রাণ।

​যে ঘামে ভিজেছে মাটির বুক, সে ঘামই শ্রেষ্ঠ দান,
অট্টালিকার জৌলুস তুচ্ছ— কৃষকের ওই গান।

পাহাড় হওয়ার নেশা নেই কারো— সবাই নদীর মতো,
বয়ে চলে তারা সাগর পানে— সয়ে যাতনা যত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com