1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ, যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার

কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ, যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত গাছ থেকে আনুমানিক প্রায় ৮ কেজি গাঁজা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।

অভিযানে কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব বর্মন (পিতা: মরহুম সন্তোষ বর্মন)-এর বসতবাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। গাছগুলো বিশেষভাবে পরিচর্যা করা অবস্থায় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে গোপনে এগুলোর চাষ চলছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয়ভাবে মাদক চাষ ও সরবরাহের তথ্য পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গাঁজা গাছ দুটি উপড়ে ফেলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানান, বসতবাড়িতে মাদক চাষের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদক উৎপাদন, চাষ ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com