1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:১২|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত ঢাকায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রেসক্লাবের মানববন্ধন কালিয়ায় তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত – ৭

কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত টিএমবি ব্রিক্সে ১৩ই জানুয়ারি ’২৬ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো এবং ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় ইটভাটার পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যাচাইকালে ভাটাটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কাঠ পোড়ানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং আশপাশের কৃষিজমি, গাছপালা ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আইন অমান্য করে ইট উৎপাদন করায় ভাটাটিকে তাৎক্ষণিকভাবে জরিমানার আওতায় আনা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিকপক্ষকে ভবিষ্যতে সকল আইন ও বিধি মেনে ভাটা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভাটা বন্ধসহ আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com