1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলার এজাহার ভুক্ত আসামি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চিকিৎসক হয়েও শিল্পী, নিজের হাতে গড়লেন কালীমন্দির ও প্রতিমা রামপালে ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা সভা অনুষ্ঠিত  মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান: ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বরিশাল জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় গৌরনদীর জয়জয়কার, একাধিক বিভাগে সেরাদের তালিকায় প্রতিযোগীরা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে তেরখাদায় প্রস্তুতি সভা ​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহীর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কালিয়ায় এসিল্যান্ড ও সাংবাদিকদের ওপর হামলার এজাহার ভুক্ত আসামি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ায় উপজেলার এসিল্যান্ড ও সাংবাদিকের উপর হামলার এজাহার ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে নড়াগাতী থানার এসআই দিবাকর সহ সঙ্গীফোর্স উপজেলার চাপাইল থেকে বল্লাহাটি গ্রামের জাফর হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩২) গ্রেফতার করেন।

গত ৯/৯/২৪ তারিখে শেখ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব উপজেলার বল্লাহাটি গ্রামে জোর করে ভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে যায়। এ সময় সাংবাদিকরা তথ্য সংগ্রহ কালে উপজের বল্লাহাটি গ্রামের মিলন হাওলাদারসহ অন্তত ২০/৩০ এসিল্যান্ডসহ সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলায় এসিল্যান্ডসহ দুই সাংবাদিক গুরুতর আহত হন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাস- পাতালে নিয়ে যায়।

এবিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১/১০/২৪ একটি মামলা করেন। অন্যদিকে সাংবাদিকদের উপর হামলা ও মোটরসাইকেল ভাঙচু- রসহ ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ায় অভিযোগে সাংবাদিক জিহাদুল ইসলাম বাদী হয়ে গত ১১/৯/২৪ একটি মামলার করেন।

এবিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম রহমান বলেন,এসিল্যান্ড ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা মামলা হয়েছে এবং এজাহার ভুক্ত ১ জন আসামি গ্রেফতার হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com