1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা নিয়ে আলোচনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কালকিনিতে প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা নিয়ে আলোচনা গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বানারীপাড়ায় রবি মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তায় জরুরি ফুট ওভারব্রিজের দাবি যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে দেবীগঞ্জে সড়ক দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি, ৭ দিনের আলটিমেটাম সন্ত্রাস দমনে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে~ হেলাল আসন্ন গোপালপুর ইউনিয়নকে উন্নত স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল খন্দকার”জনগণের সমর্থনের প্রত্যাশা তেরখাদায় প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি সভা

কালকিনিতে প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা নিয়ে আলোচনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সুযোগ-সুবিধা নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, কালকিনির আয়োজনে এ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম।

শিকারমঙ্গল ইউনিয়নের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা দক্ষতা অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আয়োজকরা জানান।

প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুল আলম প্রকল্প থেকে সরবরাহ করা লিফলেটের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ার, মামলা পরিচালনার নিয়ম ও খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত আইন অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের নির্দিষ্ট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালতে ফৌজদারি মামলার আবেদন ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার আবেদন ফি ২০ টাকা। নির্ধারিত ফি ছাড়া মামলা পরিচালনায় অতিরিক্ত কোনো খরচ নেই। এখানে মামলা পরিচালনার জন্য আইনজীবী বা মুহুরি নিয়োগেরও প্রয়োজন হয় না।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য অযথা থানা বা প্রচলিত আদালতমুখী না হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সেবা গ্রহণ করা যেতে পারে। এতে স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। তিনি অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা, এখতিয়ার ও সেবা গ্রহণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com