
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধিঃ-
শিক্ষা ছাড়া একজন মানুষ অন্ধ , এ দেশকে সুন্দর ও উন্নতশীল করে গড়ে তুলতে এবং নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই তবে দরিদ্রতার কারণে হতে পারে শিক্ষা থেকে দূরে থাকা দরিদ্রতার প্রতিকূল পরিস্থিতিতে শিশুদের শিক্ষাকে গড়িশীল রাখার উদ্দেশ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম রামপাল উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়তার অংশ হিসেবে খাতা,কলম ও মাটির ব্যাংক বিতরণ করেছে।
০৮ জুন(সোমবার) সকলে ভোজপাতিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রাখালী প্রাথমিক বিদ্যালয় ও ভোজপাতিয়া হাজী জোনাব আলী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম দশম শ্রেণী পর্যন্ত উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে কলম ও খাতা তুলে দেওয়া হয়েছে। খাতা কলম পেয়ে শিক্ষার্থীদের মনে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তারা নতুন খাতা কলমে
সুন্দর ও সুশিক্ষায় জীবন গড়ার লক্ষ্যে প্রতিটি নতুন শব্দ লিখবে বলে প্রত্যাশা ওয়ার্ল্ড ভিশনের।
উপকারভোগী একজন শিক্ষার্থী জানায় আমরা আজকে স্কুলে গিয়ে দেখি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম খাতা কলম নিয়ে এসেছে পরে আমাদের তিনটি খাতা এবং চারটি কলম দিয়েছে খুব আনন্দ হচ্ছে কারণ একসাথে এতগুলো খাতা কলম পেয়েছি খাতায় সুন্দর একটি ওয়ার্ল্ড ভিশনের লোগো ও ছবি আছে দেখতে ও ভালো লাগছে। ওয়ার্ল্ড ভিশন আমাদের প্রায়ই এটা ওটা দেয় ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড ভিশনকে।
স্কুলে ছেলেকে নিয়ে আসা একজন অভিভাবক বলেন আমাদের ছেলেমেয়ে দের খাতা কলম স্কুলে যাওয়া আসা প্রতিদিন প্রচুর টাকা খরচ হয় এই অঞ্চলে লোকজনের ইনকাম কম কিন্তু ছেলেমেয়েদের তো শিক্ষা দিতে হবে তাই কষ্ট করে খাতা কলম কেনা লাগে ওয়ার্ল্ড ভিশন যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে এতে আমাদের অভিভাবক দেরও ওদের মতো খুশি লাগছে কারন তিনটি খাতা এতে বেশ কয়েকদিন কেটে যাবে। ওয়ার্ল্ড ভিশন শিক্ষা প্রতিষ্ঠার লক্ষে সত্যিই প্রশংসনীয় ভুমিকা পালক করে চলেছে ।
উল্লেখ্য যে রামপাল এরিয়া প্রোগ্রাম মোট ৬১৫৫ জন কে খাতা ,কলম ও ৩২৫০ জনকে মাটির ব্যাংক প্রদান করা হয়েছ।