1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৫৭|
সংবাদ শিরোনামঃ
এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রকৃত অসহায়দের অগ্রাধিকার দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর, দেবীগঞ্জে বাইসাইকেল-সেলাই মেশিন-ছাগল বিতরণ,, উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্ব শরণার্থী দিবস ২০২৬: নিরাপত্তা, মর্যাদা ও ফিরে পাওয়ার অপেক্ষায় কোটি মানুষের জীবন বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা কালিয়ার কলাবাড়িয়া পশ্চিমপাড় সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন কালিয়া প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক কাউসার মোল্লার শারীরিক অবস্থার উন্নতি, দোয়া কামনা নড়াইলের কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড, ৭ মোটরসাইকেল ভস্মীভূত

এই প্রথম বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা-এ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে আখ্যায়িত করলেও উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বড় পরিকল্পনা ও সুদূরপ্রসারী লক্ষ্য থাকা প্রয়োজন। পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

এর আগে বেলা ১১টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারের ঘোষিত আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে কাজ শুরু হয়েছে। বিশেষ করে বোদা ও দেবীগঞ্জ উপজেলা-কে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হয়েছে। বোদায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, শহরের সৌন্দর্যবর্ধন ও সড়ক অবকাঠামোর উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল-কে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১ লাখ ৬৮ হাজার টাকা নগদ সহায়তা, ৪১ টন চাল এবং ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। এসব সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

পরে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্য বাঁধ নির্মাণের স্থানসমূহ পর্যালোচনা করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com